News Bangla 24 BD | গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে বঙ্গবন্ধু কৃষি বিশ^বিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত


গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েশন ডে অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও গ্র্যাজুয়েটদের মধ্যে ক্রেষ্ট বিতরণের মাধ্যমে দিবসটি পালন করা হয়। প্রতিষ্ঠানের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াস উদ্দিন মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি বিশ^বিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপাচার্যের সভাপতিত্বে বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জালাল উদ্দিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের ডিন ড.প্রফেসর কামরুজ্জামান, ভেটেনারী মেডিসিন এন্ড অ্যানিমেল সায়েন্সের ডীন প্রফেসর ড. আবু সাদেক মো. সেলিম, ফিসারিজের প্রফেসর ড. একেএম আজাদ শাহ্, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. এম ময়নুল হক । এসময় স্ব স্ব অনুষদের ডীনগন তাদের শিক্ষার্থীদের ফলাফল উপাচার্যের কাছে হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে বাংলাদেশের কৃষিতে চ্যালেঞ্জ মোকাবেলায় সফলভাবে কাজ করবে। বিশ^বিদ্যালয়ের শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কৃষি উন্নয়নে যথাযথভাবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। পরে ২৪৮জন কৃতি গ্র্যাজুয়েটদের মধ্যে সাময়িক সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ