গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-৪
স্টাফ রিপোর্টার : গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আলাদা সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত এবং চারজন আহত হয়েছেন। নিহত আজিম ভূঁইয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা এলাকার সাত্তার ভূঁইয়ার ছেলে।
মাওনা হাইওয়ে থানার এস আই সুজন কুমার পন্ডিত জানান, সোমবার সকাল ৭টার দিকে এমসি বাজার বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়ক পারাপারের সময় বাস চাপায় আজিম ভূঁইয়া ঘটনাস্থলেই মারা যান। এদিকে, পৌনে একটার দিকে চান্দনা থেকে ময়মনসিংহগামী খোয়া বোঝাই একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইপসা গেইট এলাকায় গেলে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় সড়ক বিভাজকে লেগে ট্রাকটি উল্টে যায়। ফলে ট্রাকের চালক হেলপার সহ ৪জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল 