টঙ্গীতে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি
টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গী দত্তপাড়া কলাবাগান ঝুট পল্লিতে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় ২০-২৫টি ঝুটের গোডাউন পুরে ভস্মিভূত হয়েছে। এতে করে কয়েক কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে বলে গোডাউন মালিকপক্ষ দাবি করেন।এঘটনায় এলাকাবাসী কেউ বলছে শত্রæতার জের ধরে এঘটনা ঘটেছে,আবার কেউ বলছে মশার কয়েল থেকে কিংবা বৈদ্যুৎতিক সর্টসার্কিট থেকে এর সুত্রপাত হয়েছে,
জানা যায়,ঘটনারদিন রাত সাড়ে আটটার সময়ঝুটের গোডাউনে অগ্নি সংঘঠিত হয়। এসময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন। পুলিশের এক কর্মকর্তা (এডিসি)ক্রাইম আব্দুল হানিফ বলেন,ঘটনার খবর পেয়ে পুলিশ র্যাব বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন,টঙ্গী গাজীপুর ও উত্তরার ৬টি ইউনিট কাজ করছে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রনে রয়েছে।তবে এরিপোর্ট লেখা পর্যন্ত পুরোপুরি আগুন নেভেনি।

নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী
ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত
ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক
গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
নাশকতার আশঙ্কা ৬ জেলায় সেনা মোতায়েন
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে টঙ্গীতে যুবদলের বিক্ষোভ মিছিল 