News Bangla 24 BD | গাজীপুরে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী নিষিদ্ধ দলের কার্যক্রম চোখে পড়া জাতির জন্য ব্যর্থতা: সেতুমন্ত্রী অবশেষে মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো গবেষণা ইনস্টিটিউটে চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ ঢাকায় নতুন সেবা চালু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা জর্ডানকে বিদায় করে টিকে রইল আলজেরিয়া, আর্জেন্টিনার গ্রুপে এখন কী সমীকরণ ঢাকা সিটির উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত ধানমন্ডি-৩২ এ জামায়াতের ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন পাচারকারী আটক

গাজীপুরে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই অবৈধ অস্ত্র ব্যবসায়ী, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, বিভিন্ন সদস্যদের গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব একটি বিশেষ দল গঠন করে গোয়েন্দা কার্যক্রম পরিচালনার মাধ্যমে অভিযান পরিচালনা করে আসছে।
সোমবার রাত অনুমান ২২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন চতর বাজার এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন চতর বাজার ঈদগাহ মাঠ প্রাঙ্গন বিল্লাল সাইকেল ও রিক্সা গ্যারেজ এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ মজিবুর রহমান(২২), পিতা-মোঃ হাফিজ উদ্দিন, সাং-ছোট দেওড়া, ওয়ার্ড নং-২৯, থানা-সদর, জিএমপি, গাজীপুর’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে আসামীর দেহ তল্লাশী করে আসামী ১। মোঃ মজিবুর রহমান(২১) এর পরিহিত পাঞ্জাবির ডান পকেট হইতে একটি সাদা জিপার ব্যাগে গোলাপি রংঙ্গের ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং তার পরিহিত পাঞ্জাবির বাম পকেট হইতে ০১ (এক)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারার অপরাধ করিয়াছে ।

এ বিভাগের অন্যান্য সংবাদ