১০ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার চেষ্টা
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার কপালেশ^র কমিউনিটি ক্লিনিকে ১০ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে উক্ত ক্লিনিকে কর্মচারী জহিরুল ইসলাম স্বপন (৪০) স্থানীয় একটি হাই স্কুলের ১০ম শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানী ঘটায়। ফলে লজ্জায় ওই ছাত্রী বুধবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা দায়ের করেছেন।
ছাত্রীর মা জানায়, আমার স্বামী ব্যবসায়ীক কারণে বেশীর ভাগ সময় ঢাকায় থাকেন। আমি দুই মেয়ে ও মাকে নিয়ে আমার বাবার বাড়ি সোহাগপুরে থাকি। আমার বাবা নেই। আমি সেলাই কাজ করি। কপালেশ^র গ্রামের নূর ইসলামের পুত্র জহিরুল ইসলাম রুবেল প্রায় সময়ই আমার কাছ থেকে তার পরিবারের লোক জনদের জামা কাপড় তৈরী করে নেয়। সেই কারণে রবিবার বিদ্যালয়ের টিফিনের সময় আমার মেয়ে স্বপনের কাছে আমার পাওনা ১শত টাকা আনতে বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি ক্লিনিকে যায়। দুপুরের খাবারের সময় থাকায় ক্লিনিকে অন্য কেউ না থাকায় স্বপন আমার মেয়ে কে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। তার ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে স্বপন পালিয়ে যায়। এই ঘটনা এলাকায় ও বিদ্যালয়ে জানা জানি হলে লজ্জায় বুধবার সকালে সে বিষপান করে। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
বর্তমানে লাঞ্চিত ওই ছাত্রী গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যপারে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল আলম জানান আসামীকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

গাজীপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের ৩৪জন নেতাকর্মী গ্রেফতার
এইচএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গাজীপুর জেলা প্রশাসকের প্রস্তুতিমূলক সভা
কালীগঞ্জে অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা
ঢাকার সাভারে বজ্রপাতে শ্রমিকসহ তিনজনের মৃত্যু
গাজীপুরের মসজিদে দান করতে গিয়ে জাল টাকাসহ এক ব্যক্তি আটক
দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগের শপথ নিলেন ৬১ নবীন নৌ কর্মকর্তা
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের বিক্ষোভ মিছিল
গাজীপুরে ৩১৭ কোটি টাকার ফ্লাইওভার নির্মাণের ঘোষণা 