উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন এ্যাড. রীনা পারভীন
আগামী ১৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুর সদর উপজেলা নির্বাচন। এই গুরুত্বপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহিলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট রীনা পারভীন। ইতিপূর্বে তিনি গাজীপুর সদর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ আওয়ামীলীগের জন্য নিবেদিত প্রাণ রীনা পারভীন ১৯৭২ সালে গাজীপুর সদর উপজেলার সাবেক মির্জাপুর ইউনিয়নের এবং বর্তমানে পিরুজালী ইউনিয়নের পিরুজালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আলতাফ হোসেন এবং মাতার নাম সামসুন্নাহার বেগম।
শিক্ষা, আচার-ব্যবহার সর্ব দিক দিয়ে তিনি একজন অমায়িক মানুষ বললে, খুব বেশী বলা হবেনা। শিক্ষা জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ১৯৮৯-০৯ সালে তিনি ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ কক্ষ সম্পাদিকা হিসেবে নির্বাচিত হন। তারপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। বিজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। সদস্য হন গাজীপুর জেলা আওয়ামী আইনজীবি পরিষদের। ২০০৩ সালে নির্বাচিত হন গাজীপুর জেলা আইনজীবি সমিতির সদস্যও। পাশাপাশি শুরু করেন মহিলা যুবলীগের রাজনীতি। নির্বাচিত হন সভাপতি। দায়িত্ব পালন করেন ২০০৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত। অতপর ২০০৯ সালে নির্বাচিত হন গাজীপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। বর্তমানে দায়িত্ব পালন করছেন গাজীপুর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পদে। এ ছাড়াও তিনি আরো নানা সংগঠনের সাথে জড়িত। সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ডায়াবেটিক সমিতি, শিল্পকলা একাডেমী, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, লায়ন্স ক্লাব ইত্যাদি। তিনি নীজ এলাকায় গড়ে তুলেছেন ভাওয়াল দুস্থ মহিলা ও শিশু পুনর্বাসন কেন্দ্র।
আসন্ন ১৮ জুনের গাজীপুর সদর উপজেলা নির্বাচনে তিনি নিজেকে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। আওয়ামী দলীয় মনোনয়ন পেতে দলের হাই কমান্ডের সাথে রক্ষা করছেন। নির্বাচনী মাঠে তার রয়েছে ব্যপক সুনাম। দলীয় সাধারণ নেতা-কর্মীরা চাচ্ছেন দল যেন তাকেই উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করেন। এতে গাজীপুর সদর উপজেলাকে তিনি দেশের একটি ডিজিটাল উপজেলা পরিষদ হিসেবে গড়ে তুলতে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে পারবেন। ফলে উপজেলার সর্ব সাধারণের ভাগ্যের পরিবর্তন ঘটবে।
এ্যাডভোকেট রীনা পারভীন এ প্রতিবেদককে বলেন- আমি গাজীপুর সদর উপজেলার চেয়ারম্যন পদে দলীয় মনোনয়ন পেলে অবশ্যই বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হব এবং গাজীপুর সদর উপজেলাকে নেশা, বেকারত্ব এবং অপরাধ মুক্ত করে গড়ে তুলবো।
উপজেলার সাধারণ ভোটাররা এ প্রতিবেদককে বলেন- আমরা চাই একজন ন্যায়, নিষ্ঠাবান ও জনগনপ্রীয় চেয়ারম্যান। যিনি তার কাজে কখনোই কোন অন্যায়কে প্রশ্রয় দিবেন না। সকলকে দেখবেন সমান নজরে। আর সেই দিক থেকে বিচার করলে এ্যাডভোকেট রীনা পারভীনের বিকল্প নেই। তারা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দের নিকট দাবি জানান, তারা যেন তাকেই মনোনয়ন দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেন।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 