News Bangla 24 BD | হরিণাকুন্ডুর কণ্যাদহ গ্রামে দু’দল গ্রামবাসির সংঘর্ষে ১৫ জন আহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

হরিণাকুন্ডুর কণ্যাদহ গ্রামে দু’দল গ্রামবাসির সংঘর্ষে ১৫ জন আহত


 ঝিনাইদহঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবারে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কণ্যাদহ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আহতদের মধ্যে সাইদুল বিশ্বাস (৪০), কবির হোসেন (৪২), আফাঙ্গির বিশ্বাস (৩৫), রেজাউল বিশ্বাস (৫৫), লিটন মন্ডল (৩৬), শিপুল হোসেন (৩৫), বশির উদ্দিন (৪৬), মুকুল হোসেন (৩৫), তাজরুল ইসলাম (৩৯), ইন্তাজুল ইসলাম (৪৫), মফিজুল ইসলাম (৪০), দিদার হোসেন (৩৯)সহ ১৫ জন। এ ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। হরিনাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে কণ্যাদহ গ্রামের জাহিদ মন্ডল ও সাইফুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েক দিন আগে জাহিদ মন্ডলের সমর্থক মমিনকে মারধর করে সাইফুল বিশ্বাসের লোকজন। এ নিয়ে গ্রামে উত্তেজনা বিরাজ করে। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন রামদা, লাঠিসোটা,সুড়কী ও দেশিয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তিনি আরও জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ