ভারতের নতুন সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
ভারতের নতুন সরকারের অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারেরমত নিয়োগ দেয়া হয়েছে একজন নারীকে। মোদি সরকারের আগেরবারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নির্মলা সীতারমনকে এবার অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সরকারের অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারমনকে বেছে নেন। সদ্য সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি তার স্বাস্থ্যজনিত কারণে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোয় নির্মলা এই দায়িত্ব পেলেন।
নির্মলা সীতারমন এমন এক সময় দায়িত্ব পেলেন যখন ভারতের অর্থনীতি অনেকটাই চ্যালেঞ্জের মুখে আছে। বিশেষ করে দেশটিতে বেকারত্ব সমস্যা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় তাকে কঠিন সময়ের মধ্য দিয়েই যেতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে ইন্ধিরা গান্ধীও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে তিনি স্বতন্ত্র অর্থমন্ত্রী ছিলেন না। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতেন।
প্রসঙ্গত, ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত নির্মলা সীতারমন বিজেপির মুখপাত্র ছিলেন। ২০১৬ সালে তিনি কর্ণাটক রাজ্যসভার সদস্যা হন। এর আগে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি অন্ধ্র প্রদেশ থেকে রাজ্য সভার সদস্য ছিলেন।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী
নর্থ বাংলা প্রেসক্লাব ইউকের আত্মপ্রকাশ 