টঙ্গীতে গরিব অসহায় ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
টঙ্গী প্রতিনিধি : টঙ্গীতে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাসেন্টর উদ্যোগে গরিব, অসহায় ও এতিমদের মাঝে শাড়ি, লুঙ্গী ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান গতকাল রোববার টঙ্গীর নতুন বাজার রেলগেইট রেলওয়ে কিন্ডারগার্ডেন মিলনায়তনে আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি, গাজীপুর সংরক্ষিত মহিলা আসন-১৩ সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়ার সভাপতিত্বে এবং ট্রাস্টের কোষাধ্যক্ষ কামরুজ্জামান হেলালের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গরিব, অসহায় ও এতিমদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: শহীদ উল্লাহ, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম এ হায়দার সরকার, সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, কোষাধ্যক্ষ হাসান মামুন, বাংলাদেশ মহিলা পরিষদ টঙ্গী সাংগঠনিক শাখার সভাপতি আনোয়ারা বেগম, টঙ্গী সেবা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: জালাল আহমেদ, ভাওয়াল বদরে আলম কলেজের সাবেক এজিএস আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের কোষাধ্যক্ষ শাহীদা পারভীন শিখা, আওয়ামীলীগ নেতা হাজী জয়নাল আবেদীন, আলহাজ¦ আলী মিয়া, এড. নাদিম আহম্মেদ শিমুল, মোক্তার হোসেন সোহেল, তাজুল ইসলাম, জাকির মাষ্টার, আব্দুল হালিম ভূঁইয়া, ফারজানা আক্তার হ্যাপি, হিমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাফ গাজীপুর মহানগর শাখার সভাপতি হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন বাবু প্রমুখ।
উল্লেখ্য, আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গরিব, অসহায় ও এতিমদের মাঝে শাড়ী, লুঙ্গী, সেমাই, চিনি, আলু, পলাউর চাউল, লবন, দুধ, গরম মসল্লা, সাবান, আদা, রসুন, পিয়াজ, সয়াবিন তৈল, কিসমিস, নারিকেলসহ প্রায় ২৫টি আইটেম বিতরণ করা হয়।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 