News Bangla 24 BD | শৈলকুপায় দেশীয় অস্ত্রসহ ২ জন আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় নবাগত ওসি বজলুর রহমান শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করেছে। এ সময় ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে। জানা গেছে, উপজেলার আবাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হেলাল বিশ্বাস ও সাবেক চেয়ারম্যান মুক্তার মৃধার মধ্যে দীর্ঘদিন যাবৎ আধিপত্য বিস্তারের লড়াই চলমান রয়েছে। এরই সূত্র ধরে উভয় গ্রুপের লোকজন শনিবার সকালে সংঘর্ষ ও দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র-শস্ত্র জমায়েত করেছে। এমন সংবাদের ভিত্তিতে শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলামের সফল নেতৃত্বে গাংগুটিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। বেশ কয়েকটি বাড়িতে তল্লাশী করে ১৪টি ঢাল, ৮টি সড়কি ও ৬টি রামদা উদ্ধার করে পুলিশ। এছাড়া উভয় পক্ষের দুজনকে আটক করা হয়। আটককৃতরা হলো গাংগুটিয়া গ্রামের ওসমান শেখের ছেলে আশরাফুল ও হাসেন আলীর ছেলে শওকত। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা হয়েছে। দাঙ্গা হাঙ্গামা প্রতিরোধে উপজেলাব্যাপী দেশীয় অস্ত্র উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে বলে নবাগত শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম জানিয়েছেন। শৈলকুপা সার্কেলের সহকারি পুলিশ সুপার আরিফুল ইসলাম আরো জানান, এখন থেকে শৈলকুপা থানায় পুলিশ ক্লিয়ারেন্স, জিডি ও মামলা করতে টাকা লাগবেনা। পুলিশ জনগনের প্রকৃত বন্ধু হিসেবে দেশ ও জাতির জন্য নিরলস কাজ করে যাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ