News Bangla 24 BD | গাজীপুরে যাত্রীকে চাকায় পিষ্ট করে দেয়ার অভিযোগ চালকের বিরুদ্ধে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে যাত্রীকে চাকায় পিষ্ট করে দেয়ার অভিযোগ চালকের বিরুদ্ধে


মিলন শেখ : গাজীপুর সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওই ঘটনা ঘটেছে।

রোববার গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজারে ভাড়া নিয়ে বাক-বিতন্ডার জের ধরে এক যাত্রীকে গাড়ীর নিচে পিষ্ট করে দিয়েছে আলম এশিয়া পরিবহনের একটি বাস।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান যাত্রী সালাউদ্দিন আহমেদ (৩৫)। নিহত সালাউদ্দিন ঢাকার আলুবাজারের মৃত শাহাবউদ্দিনের ছেলে। সে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার আতাউর রহমান আতা মেম্বারের বাড়িতে স্ত্রী সহ ভাড়া থেকে স্থানীয় স্কটেক্স এপারিয়াল কারখানার গাড়ী চালক ছিল। নিহতের স্ত্রী পারুল আক্তার জানান সে ও তার স্বামী সালাউদ্দিন ঈদের ছুটিতে ময়মনসিংহে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। রোববার তারা ময়মনসিংহ থেকে আলম এশিয়া গাড়ীযোগে বাড়িতে ফিরছিলেন। পথে তার স্বামীর সাথে ভাড়া নিয়ে পরিবহনের সহকারীর বাক-বিতন্ডা হয়। পরে একপর্যায়ে গাড়ীর ভিতরেই সালউদ্দিনকে মারধর করে পরিবহনের সহকারী। এ ঘটনা সালাউদ্দিন মুঠোফোনে তার স্বজনদের অবহিত করেন। এরই মাঝে গাড়ীটি বাঘের বাজারে পৌছলে সালাউদ্দিন গাড়ী থেকে দ্রুত নেমে গাড়ীর সামনে গিয়ে গাড়ীটির গতিরোধের চেষ্টা করেন। এসময় গাড়ীর চালক সালাউদ্দিনকে পিষ্ট করে দ্রুত গাড়ী নিয়ে চলে যায়। পারুল আক্তার আরো জানান, তার স্বামী যখন গাড়ী থেকে নেমে যান সে সময় চালকের সহকারীরা তাকে নামতে বাধা দেন। পরে তাকে নিয়েই গাড়ীটি চলতে শুরু করে এসময় সে কান্নাকাটি শুরু করলে ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দুরে নিয়ে গাড়ীর গতি কমিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন জানান,এ ঘটনায় জয়দেবপুর থানা পুলিশের সহায়তায় গাড়ীটি আটক করা হয়। তবে চালক ও তার সহকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ