News Bangla 24 BD | তথ্য ফাঁসের দায়ে দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

তথ্য ফাঁসের দায়ে দুদক কর্মকর্তা সাময়িক বরখাস্ত


বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ ওঠার পর তাকে তথ্য ফাঁসের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, পুলিশের ডিআইজি মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত করতে গিয়ে সেই পুলিশ কর্মকর্তার কাছ থেকে ঘুষ নিয়েছেন দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসির।

তবে এনামুল বাসিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মিজানুর রহমানের কাছে তদন্ত সম্পর্কিত তথ্য ফাঁস করায়।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমানকে নারী নির্যাতনের অভিযোগে আগেই দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছিল পুলিশ সদর দপ্তর। পরে গত বছর মে মাসে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ আহরণের বিষয়টি তদন্ত শুরু করে দুদক।

এখন এনামুল বাসিরের বিরুদ্ধে ওই পুলিশ কর্মকর্তার কাছ থেকে প্রায় চল্লিশ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ উঠলো। এ সম্পর্কে তাদের মধ্যে কথোপকথনের একটি রেকর্ড টেলিভিশন চ্যানেলে প্রচারের পর আজ দুদক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্তের সিদ্ধান্ত জানালেন দুদক চেয়ারম্যান।

আজ দুদক কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ” মিজানুর রহমানের দুর্নীতি তদন্তে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। শৃঙ্খলা ভঙ্গ ও তথ্য পাচারের অভিযোগে তাকে (এনামুল বাসির) সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন অন্যায় করলে কেউ ছাড় পাবেনা। “আমরা দায়িত্ব নিয়েছি বলেই তো অ্যাকশন নিয়েছি”। বিবিসি বাংলা।

এ বিভাগের অন্যান্য সংবাদ