News Bangla 24 BD | সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


 ঝিনাইদহঃ
প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে অপ্রতুল বাজেট বরাদ্দের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে সাংস্কৃতি সংগঠনের কর্মীরা অংশ নেয়। কর্মসূচীতে ফেডারেশানের খুলনা বিভাগের প্রেসিডিয়াম সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, গন শিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, ঝংকার শিল্পী গোষ্ঠির সভাপতি সান্ত জোয়ারদ্দার বিহঙ্গের সাধারন সম্পাদক শাহিনুর আলম লিটন, জাগরন সাংস্কৃতি গোষ্ঠির সাধারন সম্পাদক বাবুল আকতার লাল্টু, মানবাধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ, চারুগৃহের সাধারন সম্পাদক আরেফিন আনু, স্বরলিপি সঙ্গীত চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক নিধির বিশ্বাসসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, জাতীয় সংসদে পেশ হওয়া বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্ধ কম দেওয়া হয়েছে। বাজেট পাশ হাওয়ার আগেই সংস্কৃতি খাতে বাজেট বাড়ানোর দাবি জানান তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ