মহেশপুরে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামে ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৬) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে। মহেশপুর থানার ওসি রাশিদুল আলম জানান, শিশু জুনায়েদ বাড়ি থেকে দাদীর সাথে আত্মীয় বাড়ী বেড়াতে যাচ্ছিল। পথে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় ইজিবাইকটি আটক করলেও চালক পলাতক রয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 