News Bangla 24 BD | টঙ্গীতে ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

টঙ্গীতে ডাচ বাংলা মোবাইল ব্যাংক থেকে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ


 টঙ্গী : ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট হেড অফিসের পরিচয় দিয়ে গ্রাহকের একাউন্ট থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ওই গ্রাহক টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়রী করেছেন।
ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্টের গ্রাহক গার্মেন্টস শ্রমিক বিক্রম কুমার দাস জানায়, গত ১৫ জুন দুপুর ১ টায় তার ব্যবহৃত মোবাইল নম্বরে ০১৩০৪৪৩৩০৮৭ নম্বর থেকে কল দিয়ে এক ব্যক্তি নিজেকে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর হেড অফিসের একজন কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, আপনার একাউন্টটি অনিবার্য কারণ বশত বন্ধ হয়ে গেছে। একাউন্টটি পুণরায় চালু করতে হলে আপনার একাউন্টের পিন নম্বরটি আমাকে সরবরাহ করুন, আমি একাউন্টটি চালু করে দিচ্ছি।
বিক্রম আরো জানায়, সরল বিশ্বাসে সে তার একাউন্টের পিন নম্বরটি উপরোক্ত মোবাইল নম্বরের মালিককে সরবরাহ করার পর দুপুর ২ টা ৩১ মিনিটে আমার ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং একাউন্ট নম্বর ০১৭৫২৬৩৭৯৩৯ থেকে ০১৭৩৭০৩৭৭০০০ নম্বরের ২৫ হাজার টাকা ট্্রান্সফার করে নিয়ে যায়। পরে বিষয়টি ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর হেলফ লাইনে কল করে জানালে ডাচ, বাংলা ব্যাংকিং কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যায়। এঘটনায় আমি টঙ্গী পূর্ব থানার সাধারণ ডায়রী নং-৫৫৪ তাং ১৬ জুন ২০১৯ ইং রজু করি।
উল্লেখ্য : সম্প্রতি এশটি প্রতারক চক্র ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং এর হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে একাউন্ট এর গ্রাহকদের বিভিন্ন ভাবে মিথ্যা তথ্যদিয়ে সরবরাহের মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছে। সাধারণ গ্রাহকরা এধরনের প্রতারকদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ