News Bangla 24 BD | টঙ্গীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

টঙ্গীতে তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ


 টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে তিন সন্তানের জননীকে (৩২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সাবেক কাউন্সিলর মজিবুর রহমানের ভাতিজা ইমরান খান (২৮) নামে স্থানীয় এক বখাটে যুবকের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারীর স্বামী কামাল হোসেন। মামলা নং-১০(৬)১৯।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১০ জুন) রাত আনুমানিক ৯টার দিকে গাজীপুরা সাতাইশ ব্যাংক পাড়া এমারত খার ভাড়া বাড়ির কক্ষে একা পেয়ে ভুক্তভোগী ওই নারীকে জোর পূর্বক ধর্ষণ করে ইমরান নামে স্থানীয় এক যুবক। এসময় ধর্ষিতার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ইমরান পালিয়ে যায়। পরে ধর্ষিতাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজে চিকিৎসা সেবা দেওয়া হয়। তবে এঘটনায় অভিযুক্ত ইমরানকে আটক করতে পারেনি পুলিশ। অভিযুক্ত ইমরান টঙ্গীর গাজীপুরা এলাকার ইসমাইল খানের ছেলে এবং সাবেক কাউন্সিলর মজিবুর রহমানের ভাতিজা বলে জানা গেছে।
মামলার বাদী কামাল হোসেন জানান, মামলা করার পর থেকে মামলাটি তুলে নিতে আসামী পক্ষ বিভিন্ন প্রকার হুমকি দেয়া হচ্ছে। ফলে নিরাপত্তা হীনতায় দিনযাপন করছি আমরা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী নারীর স্বামী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। অভিযুক্ত ইমরানকে গ্রেফতারের চেস্টা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ