News Bangla 24 BD | টঙ্গীতে তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

টঙ্গীতে তৃতীয় তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


 টঙ্গী : গাজীপুর সিটির টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় রোববার সকাল সাড়ে ১০টায় বিল্ডিং কোট না মেনে নিয়ম বর্হিভূত নির্মানাধীন বাড়ির দেয়ালে প্লাষ্টারের কাজ করার সময় চারতলা ভবনের তৃতীয় তলার মাচা ভেঙ্গে মাটিতে পড়ে আবু সাইদ মোল্লা (৫০) নামে এক বৃদ্ধ শ্রমিক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানায়, রোববার সকালে টঙ্গীর পূর্ব আরিচপুরস্থ দুলামিয়া ফকির রোড এলাকার ডাঃ নাছির উদ্দিন করিমের নির্মানাধীন বাড়িতে প্রতিদিনের মত আবু সাইদ মোল্লা প্লাষ্টারের কাজ করার সময় চারতলা ভবনের তৃতীয় তলা থেকে মাচা ভেঙ্গে মাটিতে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরে এলাকাবাসী লাশটি দেখে টঙ্গী পূর্ব থানার পুলিশকে খবর দিলে টঙ্গী পূর্ব থানা পুলিশ লাশটি উদ্ধার করলেও রহস্যজনক কারণে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে না পাঠিয়ে সেখানে রেখে আসেন।
স্থানীয়রা আরো জানান, বিল্ডিং কোট না মেনে নিয়ম বর্হিভূত বহুতল ভবন নির্মাণ করার কারণেই তৃতীয় তলা থেকে মাচা ভেঙ্গে পড়ে এবং ৪ সন্তানের জনক দরিদ্র আবু সাইদ মোল্লা মৃত্যু হয়। নিহত আবু সাইদ মোল্লা নির্মাণাধীন বাড়ির মালিক ডাঃ নাছির উদ্দিন করিমের মামা শ্বশুর বলে দাবী করা হয় এবং থানায় বসে উভয় পক্ষে আপোষ করা হয় ? নিহত আবু সাইদ মোল্লা পূবাইল থানার বসুগাও গ্রামের আ: রশিদ মোল্লার ছেলে।
নিহত আবু সাঈদ মোল্লার চাচাতো ভাই জাকির হোসেনের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি নিয়ম বর্হিভূত বহুতল ভবন নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, নিহত আবু সাঈদ আমার চাচাতো ভাই, আর বাড়ির মালিকও আমাদের আত্বীয় তাই বিষয়টি নিয়ে আমরা কোন মামলায় যেতে চাইছি না। এবিষয়ে আমরা উভয় পক্ষ থানায় বসেছি। থানাকে ম্যানেজ করে লাশটি দ্রুত বাসায় নিয়ে দাফনের ব্যবস্থা করছি।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. জাহিদুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে তথ্য নেন। আমি নিহতের বিষয়ে কিছু জানিনা। কাজে ব্যস্ত আছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ