News Bangla 24 BD | আগামীকাল গাজীপুর সদর উপজেলা নির্বাচন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আগামীকাল গাজীপুর সদর উপজেলা নির্বাচন


রওশন আরা নুপুর: পঞ্চম ধাপে দেশের উপজেলা পরিষদ নির্বাচনে অন্য ২০ উপজেলার সাথে সাথে গাজীপুর সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ হবে আগামীকাল মঙ্গলবার। এর মধ্যে গাজীপুরসহ ৬টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। ইসি নির্দেশ অনুযায়ী ভোটের ৩০ ঘন্টা আগে সব ধরণের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সে হিসেবে রোববার মধ্যরাতে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা।
গাজীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যানসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিটি পদেই তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে এড. রিনা পারভীন, বিএনপির ইজাদুর মিলন ঘোড়া প্রতীক এবং মটর সাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান আতিক।
ভাইস চেয়ারম্যান প্রার্থী তালা প্রতীকে আলহাজ¦ রিয়াজ উদ্দিন রিয়াজ, চশমা প্রতীকে সাংবাদিক হাবিবুর রহমান হাবিব এবং উড়জাহাজ প্রতীকে মো: নাজমুল আলম জুয়েল ঢালী। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকে হাছিনা সরকার, পদ্মফুল প্রতীকে শাহিদা আক্তার জসুদা এবং কলসি প্রতীকে সাজেদা সুলতানা প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রচার-প্রচারণার শেষ দিনে দিনব্যাপী প্রার্থী ও তাদের কর্মীরা চষে বেড়িয়েছেন নির্বাচনী এলাকা। বিজয়ের মালা গলায় পড়তে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পার্থীদের মধ্যে ব্যাপক সারা পেয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এড. রিনা পারভীন। তিনি রোববার চার ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন। তার নির্বাচনী পথসভায় মানুষের ঢল লক্ষ করা গেছে। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান পদে এড. রিনা পারভীন এবং ইজাদুর রহমান মিলনের মধ্যে প্রতিদ্বন্দ্বীতা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভাইস চেয়ারম্যান তালা প্রতীকে আলহাজ¦ রিয়াজ উদ্দিন রিয়াজে পক্ষে ভোটারদের ব্যাপক সারা লক্ষ করা গেছে। তিনি দিনে-রাতে তার কর্মীদের নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। তাছাড়া এলাকায় আগে থেকে তার রয়েছে সেবা মূলক অনেক কাজের নিদর্শন। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উন্নয়নে বিভিন্ন সময় লেগেছে তার ছোয়া। তাই গাজীপুর সদর উপজেলা নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ের মালা তার গলে উঠার সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ভোটাররা।
শিরিচালা বাঘের বাজার এলাকায় ভোটার রমজান হাসান নুর বলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে পুরো নির্বাচনী এলাকায় একটি উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা এবারের নির্বাচনে সৎ-যোগ্য প্রার্থীকে বিজয়ী করবো। যাতে করে আমাদের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকে।
বানিয়ার চালা এলাকার মনিরুল ইসলাম মনির খান বলেন, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আমরা সাধারণ ভোটাররা খুব হিসেব করে ভোট দেব। কারণ গত বারে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি এলাকায় কোন প্রকার উন্নয়ন করতে পারেন নি।
বানিয়ার চালা মেম্বারবাড়ি এলাকার আরেক ভোটার হারুনুর রশীদ বিএসসি বলেন, নির্বাচনী এলাকায় কোন প্রকার প্রার্থীদের কারো প্রচারণায় কেউ বাধা প্রদান করেনি। খুব সুন্দর ভাবে সবাই নিজ নিজ প্রচারণা চালিয়েছে। আমরা ভোটাররা মঙ্গলবার ভোট কেন্দ্রে যাবো এবং আমাদের পছন্দের প্রার্থীকে ইভিএম এর মাধ্যধমে ভোট দেব। তবে আমাদের এই এলাকায় নৌকা প্রতীকে ভোটার বেশি রয়েছে। সেদিক বিবেচনা করলে আমরা বলতেপারি নৌকা বিজয়ী হওয়ার সম্ভাবান রয়েছে। সরকার ইভিএম পদ্ধতিকে আমরা সাধুবাদ জানাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ