News Bangla 24 BD | ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা ! - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে মসজিদের মোয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা !


ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিকঃ
ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বানিয়াবহু গ্রামের একটি পাট ক্ষেত থেকে হাফেজ সোহেল রানা (২৩) নামে মসজিদের এক মোয়াজ্জিনকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহেল রানা কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর ইউনিয়নের লক্ষীকুন্ডু গ্রামের বকতিয়ার আলীর ছেলে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বানিয়াবহু গ্রামের মাঠের একটি পাট ক্ষেতে এক যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। পরে পরিবারের লোকজন এসে তার পরিচয় নিশ্চিত করে। পুলিশের ধারনা অন্য কোথাও থেকে ধরে এনে তাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। কি কারনে এ হত্যা কান্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। নিহতের মা রেখা বেগম জানান, তার ছেলে কালীগঞ্জের চাপালি গ্রামে একটা মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্বে পালন করে আসছিলেন। তিনি আরো জানান, তিন ছেলের মধ্যে সোহেল রানা তার দ্বিতীয় সন্তান।

এ বিভাগের অন্যান্য সংবাদ