News Bangla 24 BD | ঝিনাইদহে সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মমতাময়ী মা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে সন্তানকে বাঁচাতে জীবন দিলেন মমতাময়ী মা


ঝিনাইদহঃ
সন্তানের জন্য নিজের জীবন দেওয়ার নজীর আবারো প্রমান করলেন ঝিনাইদহের এক মমতাময়ী মা। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন আত্মহুতি দিয়ে সন্তানের প্রতি নিগুড় ভালবাসার স্তম্ভ প্রতিষ্ঠা করলেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে। মঙ্গলবার সকাল ৬ টা। বৈডাঙ্গা গ্রামের সোলাইমান মিয়ার ছেলে সামিউল্লাহ (২) ঘরের পাশে খেলছিলো। এ সময় কারেন্টের ছেড়া তার শিশুর শরিরে স্পর্শ করে। সন্তানের চিৎকারে মা ফরিদা খাতুন (২৫) ঘটনাস্থলে এসে দেখেন সামিউল্লাহর শরীর কারেন্টের তারের সাথে আটকে আছে। সন্তানকে বাঁচাতে গিয়ে মা ফরিদা খাতুন ছেলেকে ধরে হ্যাচকা টান মেরে নিজেও আটকে যান। এ সময় সন্তান বাঁচলেও বাঁচেনি ফরিদা খাতুন। ফরিদার শ্বশুর ইসমাইল হোসেন কান্না জড়িত কন্ঠে এ প্রতিবেদককে জানান, ছেলেকে বাঁচাতে গিয়ে পুত্রবধুকে হারাতে হলো। প্রতিবেশিরা জানান, শিশু সামাউল্লাহ ঝিনাইদহ সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ