News Bangla 24 BD | গাজীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ভোট বর্জন


গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী মো. ইজাদুর রহমান মিলন চৌধুরী ভোট বর্জন করেছেন।
মঙ্গলবার সকালে ভোটগ্রহণ শুরুর দুই ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করে তিনি র্নিবাচন বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সকাল সাড়ে ৯টায় নিজ কেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখেন যুবলীগ কেন্দ্র দখল করে আছে। তাকে ভোট কেন্দ্রে ঢুকতেই দেয়া হয়নি। কেউ কেউ তাকে খুজতে থাকেন। পুলিশের সাহায্য চাইলে নিরাপদে আশ্রয় নিতে বলন। ভয়ে ও নিরোপত্তাহীনতায় তিনি পাশের চাচার বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এ সময় সব গুলো ভোট কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেয়ার খবর আসতে থাকে। কর্মী-সমর্থকদের ভোট দিতে দেয়া হচ্ছে না। বাধ্য হয়ে কেন্দ্র ত্যাগ করে বাসায় ফিরে যাই। রাত থেকেই বাসা ঘিরে রেখেছে পুলিশ। রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসককে জানিয়েও কোন সহযোগিতা পাইনি। পুলিশ সুপারকে ফোন করলেও তাকে পাওয়া যায়নি। এ পরিস্থিতিতে নির্বাচন করা যায় না। তাই ভোট বর্জন করে সরে দাড়ালাম এবং পূন: নির্বাচন দাবি করছি।
সুষ্ঠু নির্বাচন হলে আমার বিজয় সুনিশ্চত ছিল। এ অবস্থা বুঝতে পেরে তারা আমাকে নানা হুমকি-দামকি দিতেছিল এবং কেন্দ্র থেকে আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দিচ্ছে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা মো. আবু নাসার উদ্দিন বলেন, কোথাও কোন গোলযোগের খবর তিনি জানেন না। শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এজেন্ট বের করে দেয়া বা তাদের মারধর করার বিষয়ে কেউ অভিযোগ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ