গাজীপুরে কৃষি বিজ্ঞানীদের বুনিয়াদি প্রশিক্ষণ
গাজীপুরের জাতীয় কৃষি প্রশিক্ষণ একডেমিতে (নাটা) রবিবার এন-২৬তম ন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চ সিস্টেম (এনএআরএস) বিজ্ঞানীদের চারমাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আরিফুর রহমান অপু। নাটা’র ভারপ্রাপ্ত মহা পরিচালক ড. মোঃ আব্দুস ছালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএআরআই এর পরিচালক (কন্দাল ফসল) ড. মোঃ একেএম সামসুল হক, বিআরআরআই এর পরিচালক ড. মোঃ ওসমান আলী, বীজ প্রত্যয়ন এজেন্সীর পরিচালক ড. মোঃ আতাউর রহমান হাওলাদার প্রমূখ। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র দেওয়াহয়। এর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হন কানিজ ফাতেমাতুজ জোহরা। প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী ছিলেন মোঃ ইস্কান্দার হোসেন, মোঃ জামাল উদ্দিন, ড. মহিউদ্দিন ও কবিরুন্নাহার।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 