News Bangla 24 BD | বিদ্যুৎ পৃষ্টে মৈত্রী কারখানায় কর্মচারীর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

বিদ্যুৎ পৃষ্টে মৈত্রী কারখানায় কর্মচারীর মৃত্যু


মৃণাল চৌধুরী সৈকত টঙ্গী : বুধবার দুপুরে গাজীপুর মহানগরের মাঝুখানের কুদাব এলাকায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৈত্রী নামের মাঠি কারখানার এক কর্মচারীর হয়েছে। তার নাম হেলাল উদ্দিন হাওলাদার (৩৮)। মৃতের লাশ গোপন করতে কারখানার মালিক আবুল হোসেন আপ্রান চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। টঙ্গী পূর্ব থানা পুলিশ খবর পেয়ে স্থানীয় হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পূবাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হেলাল উদ্দিন স্থানীয় আবুল হোসেনের একটি মাঠির ক্ষুদ্র মৈত্রী কারখানায় কাজ করার সময় নিরাপত্তা ব্যবস্থাহীন বৈদ্যুতিক মটর চালু করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়। গুরতর আহত হেলালকে কারখানার মালিক আবুল হোসেন টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। পরে আবুল হোসেন ঘটনাটি আড়াল করার চেষ্টা করে এবং হেলাল হার্ট এট্যাকে আক্রান্ত হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে নিহত হয় বলে দাবী করে প্রচার চালায়। স্থানীয়রা জানায়, সরকারী নিয়ম বর্হিভূত পরিবেশ দূষনকারী আবুল হোসেনের মৈত্রী নামের মাঠি কারখানাটিতে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এধরনের দূর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী অত্র গ্রাম এলাকা থেকে কারখানাটি দুরে সরিয়ে নেয়া এবং বিদ্যুৎ পৃষ্টে নিহতের ঘটনাটির সুষ্ট তদন্ত পূর্বক ন্যায় বিচার দাবী করেন। এদিকে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, হেলাল বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে। অন্য কোন কারণ পাওয়া যায়নি। নিহত হেলাল উদ্দিন স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যা সন্তান নিয়ে মাঝুখানের কুদাব এলাকায় বসবাস করতো। নিহতের পিতার নাম রুস্তম আলী হাওলাদার। তার গ্রামের বাড়ি বরগুনা জেলার আমতলী থানার আঙ্গুল কাটা গ্রামে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ