কাপাসিয়ায় পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা
কাপাসিয়া প্রতিনিধি : আধুনিক পদ্ধতিতে পাট চাষ,পাটবীজ উৎপাদন, পাট পচন এবং পাটের গ্রেডিং বিষয়ে সম্যক ধারণা প্রদানের নিমিত্তে গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ এবং উন্নত পাট পচন প্রকল্প, পাট অধিদপ্তর কাপাসিয়ার আয়োজনে ১৮ ও ১৯ জুন মঙ্গল এবং বুধবার উপজেলা হলরুমে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা, গাজীপুরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ রফিকুল ইসলাম খাঁন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, এস এম ও পাট গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো; জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল্লাহ্ ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি সাইদুল ইসলাম রনি প্রমুখ। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ১৫০ জন পাট চাষী অংশগ্রহণ করেন

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 