News Bangla 24 BD | জিএমপির কাসিমপুরে ৬০০পিস ইয়াবা ও নগদ ৬ লক্ষ টাকাসহ মাদক ব্যবসায়ী আটকঃ ১ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

জিএমপির কাসিমপুরে ৬০০পিস ইয়াবা ও নগদ ৬ লক্ষ টাকাসহ মাদক ব্যবসায়ী আটকঃ ১


রওশন আরা নুপুর : গাজীপুরের কাসিমপুর এলাকায় কাসিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে এক কুখ্যাত ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে । এসময় তার কাছ থেকে ৬০০ পিস ট্যাবলেট ইয়াবা এবং ইয়াবা বিক্রির নগদ ৬ লক্ষ টাকা জব্দ করা হয়েছে।
বিগত ২১ জুন শুক্রবার বেলা ১ টার সময় তাকে গ্রেফতার করে কাসিমপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতর নাম আঃ জলিল (৩৫)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের কাসিমপুর সুরাবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহারাজের ছেলে।
কাসিমপুর থানার অফিসার ইনর্চাজ আকবর আলী খাঁন এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাসিমপুর সুরাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় শুক্রবার বেলা ১টায় কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয় করছে। এ গোপন সংবাদ পেয়ে কাসিমপুর থানার অফিসার ইর্নচাজ আকবর আলী খাঁন এর নেতৃত্বে কাসিমপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে নিজ বাড়ী হতে ইয়াবা ব্যবসায়ী আঃ জলিল (৩৫) আটক করে। এসময় আটককৃতের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৬ লক্ষ টাকা জব্দ করা হয়।
ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আঃ জলিল একজন মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ চোরাইপথে ইয়াবাসহ বিদেশী মাদক আমদানি করিয়া অবৈধভাবে নিজের হেফাজতে রেখে সেগুলো গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। সে একাধিক মাদক মামলার আসামী। কাসিমপুর থানায় তার বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ