ঝিনাইদহে ১১টি মাদক মামলার আসামী, মাদক ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার মথুরাপুর গ্রাম থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫’শ ৫০ পিচ ইয়াবা। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুর রহমান ফকিরের ছেলে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, তারা গোপন সুত্রে খবর পায় মথুরাপুর গ্রাম থেকে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে ঝিনাইদহ শহরে আসছে। এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে উদ্বত হয়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহিদুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র গুলি ও মাদক। শহিদুল ইসলামের নামে ঝিনাইদহ সদরসহ বিভিন্ন থানায় ১১ টি মাদকের মামলা আছে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 