News Bangla 24 BD | ঝিনাইদহে ইজি বাইক ও মাহিন্দ্র চোর চক্রের ৫ সদস্য আটক - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে ইজি বাইক ও মাহিন্দ্র চোর চক্রের ৫ সদস্য আটক


ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ছালাভরা নামক স্থান থেকে ইজিবাইক ও মাহিন্দ্রসহ আন্ত জেলা চোর চক্রের ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ ভোর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হল, ঝিনাইদহের কালীগঞ্জের খামারাইল এলাকার লিয়াকত শেখের ছেলে মোস্তফা শেখ (৪৫), জেলা শহরের ভুটিয়ারগাতী এলাকার মৃত হারান মন্ডলের ছেলে ই¯্রাফিল মন্ডল (৩৫), ডাকবাংলা এলাকার সনজের আলীর ছেলে চান আলী (২০), মহিষাডাঙ্গা এলাকার ইয়ামিন বিশ্বাসের ছেলে মমিন বিশ্বাস (২০) এবং কালীকাপুর এলাকার মৃত নুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৩৫)। ঝিনাইদহ গোয়েনআদ পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, জেলার কালীগঞ্জ উপজেলার ছালাভরা নামক স্থানে একদল চোরচক্র চুরি কৃত ইজি বাইক ও মাহিন্দ্র বিক্রি করার জন্য জকড়ো হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক আবুল খায়েরের নেতৃত্বে এস আই বদিউর রহমান, ওবাইদুর রহমান, এ এস আই ইমরুল, প্রদীপ কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। সে সময় ঘটনা স্থল থেকে ৫ জনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে চুরি করা ১ টি ইজি বাইক ও ১ টি মাহিন্দ্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইজি বাইকটি কালীগঞ্জের বলিদাপাড়া থেকে এবং মাহিন্দ্রটি যশোর এলাকা থেকে তারা চুরি করেছিল। আটককৃতরা আন্তজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ