News Bangla 24 BD | কাপাসিয়ায় স্কুল ছাত্রকে কুপিয়ে জখম - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কাপাসিয়া প্রতিনিধি : কাপাসিয়া উপজেলার তরগাঁও ঋষি পাড়া এলাকায়া ফুটবল খেলার জেরে স্কুল ছাত্র সোহেল কে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা হযয়েছে। মামলা নং ৩২। মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, ২১ জুন বিকালে এলাকার কয়েকজন ছেলে ফুটবল খেলছিল এ সময় সৌরভ দাস ও মাদব দাস জোরপূর্বক খেলায় অংশ নিতে চায়। সোহেল দাস সহ অন্যান্যরা বাধা দিলে ক্ষিপ্ত হয়ে সোহেলকে এলোপাতাভিাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় সোহেল দাসের বড় ভাই সুমন দাস বাদী হয়েকাপাসিয়া থানায় মামলা দায় করে। আহত সোহেল দাস কোহিনুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। কাপাসিয়া থানার এসআই বিনয় কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেন এবং আসামিদের ধরার বিষয়ে তৎপর রয়েছেন।
সুমন দাস আরো জানান, সৌরভ দাস মাধব দাসের বিরদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে।আহত স্কুলছাত্র সোহেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ