গাজীপুরে এসএসসি পাশ শিক্ষার্থীদের সংবর্ধনা
টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর হায়দরাবাদ ছলিম সরকার মডেল একাডেমী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় প্রথম বারের মতো পূবাইল ইউনিয়নে শতভাগ পাশ করায় সংবর্ধনা, আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল রোববার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো: কাউসার সরকারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: মহসিন সরকারের পরিচালনা অনুষ্ঠিত হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া, টঙ্গী সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের অধ্যক্ষ মো: ওয়াদুদুর রহমান, ছলিম সরকার মডেল একাডেমীর প্রধান শিক্ষক নিমাই চন্দ্র রায়, পূবাইল আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেকলীগ নেতা কে এম পলাশ মাহমুদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছাইদুল মোস্তাকিম মাসুম, মুক্তা আক্তার, রুহিদাস রায়, আতিকুর রহমান মোল্লা, রত্ম চিত্তনীয়া, আবুল কাশেম, গোলাম হাফিজ রিপন, সুফিয়া আক্তার, শারমিন সুলতানা, ইতি আক্তার প্রিয়া, হারুন মোল্লা, জোবায়ের হোসেন, শ্যামলী আক্তার প্রমুখ। সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের সকল স্কুলের প্রধান শিক্ষক, মসজিদের খতিব ও ইমাম মহোদয়গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পূবাইল ইউনিয়নে এই প্রথমবারের মতো ছলিম সরকার মডেল একাডেমী ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করায় সকলের মাঝে আনন্দ উল্লাসিত।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 