কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় এক শিশু (৮) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার ইকুরিয়া গ্রামে শীতলক্ষ্যা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। একই গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে অভিযুক্ত আব্দুর রশীদ (৫৫) পলাতক রয়েছে। শিশুর বাবা ও স্বজনেরা জানান, ওই শিশু বাড়ির পাশে এক ছেলে সহপাঠীর সাথে খেলা করছিল। অভিযুক্ত আব্দুর রশীদ শিশুটিকে ৫০ টাকা দেয়ার কথা বলে ফুসলিয়ে নদী পাড়ের ঝোপের আড়ালে নিয়ে ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে বিল্লাল হোসেন নামে এক কৃষক এগিয়ে আসলে অভিযুক্ত আব্দুর রশীদ পালিয়ে যায়। শিশুটির মুখমন্ডল ও গায়ের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখমের চিহ্ন রয়েছে। কড়িহাতা ইউপি সদস্য লুতফর রহমান জানান, ধর্ষনের ঘটনা শুনেছি। ভয়ে শিশুটি চিৎকার দিয়ে নদীতে পড়েছিল। আব্দুর রশীদ সপ্তাহখানেক আগে একই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছিল। কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব দাস বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুসহ তার স্বজনেরা থানায় এসেছেন। মামলা রুজু ও মেডিক্যাল চেক আপের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করতে সম্ভাব্য এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 