গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার বন্ধের দাবীতে মানববন্ধন
গাজীপুরে পল্লীবিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের ফলে সৃষ্ট সমস্যা ও বিড়ম্বনা নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য রবিবার চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানসনের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর মহানগরের ১৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আয়োজিত মানববন্ধনে ৪টি দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো ১৫ দিনের মধ্যে প্রিপেইড মিটার তুলে নেয়া, প্রিপেইড মিটার চলমান থাকা অবস্থায় যত টাকা গ্রাহকদের বেশী খরচ হয়েছে তা ফেরত দেয়া, পল্লীবিদ্যুতের গ্রাহকরাই যদি সমিতির মালিক হয় তবে কোন কিছু চাপিয়ে দেয়ার আগে গ্রাহকদের সাথে মতবিনিময় করা, আগামীতে পবিস কোন সেবা চালু করার পূর্বে অবশ্যই গ্রাহকদের সাথে আলোচনা করে গ্রাহকদের মতামত নেয়া। চান্দনা চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম, ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ সিদ্দিকুর রহমান, আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন প্রমুখ। মানববন্ধনে স্থানীয় নেতৃবৃন্দসহ প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 