গাজীপুরে শিক্ষার্থীদের মাঝে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক)-গাজীপুরের উদ্যোগে অদ্য বিকেলে বিশ্ব পরিবেশ দিবস’১৯ উদযাপন উপলক্ষে গাজীপুরে বিভিন্ন কর্মসুচির আয়োজন করা হয়। কর্মসুচির মধ্যে ছিল সচেতনতামূলক আলোচনাসভা এবং শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা। গাজীপুরের বিভিন্ন কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের উপস্থিতিতে এসব কর্মসূচির আয়োজন করা হয়। টিআইবি’র এরিয়া ম্যানেজার মো: রাশিদুজ্জামান (লিটন) এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিশ^ পরিবেশ দিবসের আলোচনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর সচেতনামূলক বক্তব্য রাখেন সনাক-গাজীপুরের সহ-সভাপতি মো: হাসান আলী, সদস্য অধ্যাপক মুকুল কুমার মল্লিক এবং জিমি পারভীন।
বক্তাগণ এধরনের কর্মসূচি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সুরক্ষায় কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেন। তারা এবারের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ‘‘বায়ু দূষণ” এবং শ্লোগান ‘‘আসুন বায়ু দূষণ রোধ করি” অত্যন্ত সময়োপযোগি হয়েছে বলে মন্তব্য করেন। কারণ বর্তমানে বায়ু দূষণ বাংলাদেশ তথা সারা বিশে^ পরিবেশের জন্য একটি মারাত্বক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। আলোচকগণ উল্লেখ করেন যে, বাংলাদেশে বায়ু দূষণজনিত কারণে মানুষের মৃত্যু দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া, একারণে দেশ প্রতি বছর জিডিপির ১ শতাংশ হারাচ্ছে। শুধুমাত্র বায়ু দূষণ রোধ করতে পারলে বাংলাদেশে প্রতি বছর ৩,৫০০ মানুষের জীবন রক্ষা করা যাবে এবং বাংলাদেশের মানুষের চিকিৎসা খরচ বাবদ বছরে প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের সমতুল্য টাকা সাশ্রয় হবে। কিন্তু অপরিকল্পিত শিল্পায়ন, আইনের যথাযথ প্রয়োগ না থাকা এবং সচেতনতার অভাবে বায়ু দূষণ রোধ করা সম্ভব হচ্ছে না বলে তারা হতাশা ব্যক্ত করেন।
তারা এ সমস্যা থেকে উত্তোরণের জন্য সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারি-বেসরকারি পর্যায়ে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবী জানান। আলোচনার পর উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়ের উপর উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার হিসেবে প্রত্যেককে পরিবেশ বান্ধব গাছের চারা উপহার দেয়া হয়।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 