News Bangla 24 BD | ঝিনাইদহে  দেশীয় ওয়ান শুটারগান ও গুলি সহ গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহে  দেশীয় ওয়ান শুটারগান ও গুলি সহ গ্রেফতার


ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদরে অস্ত্র গুলিসহ শাহরিয়ার আহম্মেদ সোহাগ (২৫) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাকে কোরাপাড়া গ্রাম থেকে আটক করা হয়। সে ওই গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে কোরাপাড়া গ্রামে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। সে সময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে শাহরিয়ার আহম্মেদ সোহাগকে আটক করা হয়। পরে তার স্বীকারক্তি মোতাবেক ওই গ্রামের জনৈক নাজিম মেম্বরের পরিত্যাক্ত টিনের ঘর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার নামে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ