News Bangla 24 BD | কালীগঞ্জে ইফা’র শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্ধীদের পুরস্কার বিতরণ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কালীগঞ্জে ইফা’র শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্ধীদের পুরস্কার বিতরণ


কালীগঞ্জ প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন কালীগঞ্জ উপজেলা সুপারভাইজার আবু সাইদ খানের সভাপতিত্বে উপজেলার শহীদ ময়েজ উদ্দিন অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা মডেল কেয়ারটেকার মাওলানা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক। উপজেলার ১৭৭টি কেন্দ্র শিক্ষকদের মধ্য থেকে তিনজনকে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত করা হয়। এরা হলেন উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী সরকার বাড়ী জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. আওলাদ হোসেন, বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর পূর্বপাড়া জামে মসজিদ কেন্দ্রের শিক্ষক মাওলানা মো. আব্দুল্লাহ আল-মামুন ও জামালপুর ইউনিয়নের কাপাইস পূর্বপাড়া জামে মসজিদ প্রাক প্রাথমিক কেন্দ্রের শিক্ষিকা মোসা. তাছলিমা আক্তার। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবলী সাদিক বলেন, মডেল ও সাধারণ কেয়ারটেকার, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন মসজিদের ঈমামদের সহযোগীতায় দেশ থেকে জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও মাদক নির্মূল সম্ভব হয়েছে। পরিশেষে প্রধান অতিথি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপজেলার মনিটরিং কমিটির সদস্য, মডেল ও সাধারণ কেয়ারটেকার, গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন মসজিদের ঈমাম, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ