News Bangla 24 BD | গাজীপুরে ট্রাকের চাপায় সহোদর নিহত, আহত-৪ - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে ট্রাকের চাপায় সহোদর নিহত, আহত-৪


গাজীপুর সিটি কর্পোরেশনের পোড়াবাড়ি এলাকায় দুই ট্রাকের চাপায় পড়ে সহোদর নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, টঙ্গীর নতুন বাজার এলাকার কাজল মিয়ার ছেলে আল আমিন (২৫) এবং আলম (৭)। আহতরা হলেন নিহতদের বাবা কাজল মিয়া (৫৫) মা জোবেদা বেগম (৪৫) বোন শাপলা (১০) এবং চালক শফিকুল ইসলাম। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ জাকারিয়া খান জানান, কাজল মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে একটি পিকআপে চড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে টঙ্গী থেকে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় যাচ্ছিলেন। সালনা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের পিকআপকে ধাক্কা দেয়। এ সময় পিকআপটি ট্রাকের সঙ্গে আটকে যায়। ট্রাকটি দ্রুতগতি থাকায় এঅবস্থায় প্রায় এক কিলোমিটার যাওয়ার পর ময়মনসিংহগামী আরেকটি ট্রাকের সঙ্গে পিকআপ ও ট্রাকের ধাক্কা লাগে। তখন দুই ট্রাকের মধ্যে চাপা পড়ে পিকআপটি। এতে পিকআপে থাকা আলামিন ঘটনাস্থলে নিহত এবং অপর পাঁচজন আহত হন। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে নেয়ার পথে আলম মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ