News Bangla 24 BD | গাজীপুরে অভিযান চালিয়ে ১টন পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

গাজীপুরে অভিযান চালিয়ে ১টন পলিথিন জব্দ, ২০ হাজার টাকা জরিমানা


গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে একটন অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ওই অবৈধ পলিথিন জব্দ করা হয়। এসময় একজনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্বদেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে চারজনের কাছ থেকে প্রায় একটন অবৈধ পলিথিন শপিংব্যাগ উদ্ধার এবং একজন বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলার রিসার্চ অফিসার মো: আশরাফ উদ্দিন, পরিদর্শক শেক মোজাহীদ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ