মহেশপুরে ১০০ বতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরের গোকুলনগর এলাকা থেকে ফেনসিডিল সহ ওবাইদুল মন্ডল (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার ভোর রাতে তাকে আটক করা হয়।সে ওই এলাকার মৃত আব্দুস সামাদ মন্ডলের ছেলে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, জেলার মহেশপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ পেনসিডিল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গোকুলনগর এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেময় জিন্নানগর এলাকা থেকে আসা একটি সিএনজি গাড়ীকে গতিরোধ করলে অন্যান্যরা পালিয়ে যায়। পরে গাড়ী থেকে ওবাইদুল মন্ডলকে আটক করা হয়। সেসময় তার সাথে থাকা ব্যাগ থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এ ধরনের ফেনসিডিল ব্যবসার সাথে জড়িত ছিল বলেও জানায় পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 