শ্রীপুরে শিশু নিখোঁজের ১৩ ঘন্টাপর মরদেহ উদ্ধার
টি.আই সানি,গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুকুরে ডুবে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। (২৯) জুন শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু রামীম আহমেদ (৯) নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার খারইন গ্রামের বাবুল মিয়ার ছেলে। রামীমের বড় ভাই জাকির হোসেন বলেন, উপজেলার বড়চালা এলাকায় মোফাজ্জলের বাড়িতে ভাড়া থাকি,ভাড়া থেকে আমার বাবা মা চাকরী করতো, রামীম স্থানয়ী আর এ কে সংলগ্ন দারুল উলুম হুসাইনিয়া হাফিজিয়া ক্বওমী মাদ্রসা ও এতিম খানায় পড়তো।
আমার ভাই বিকেলে তার সহপাঠীদের সাথে খেলতে যায়,রাতে বাড়ি না আসায় আমরা অনেক খোঁজা খুঁজি করি। (৩০ জুন) রবিবার সকাল ৭টার দিকে বাড়ির এক কেলোমিটার দূরে আবুল হাসেম চেয়াম্যনের পুকুরের পানিতে রামীমকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায় । পরে স্থনীয়রা আমাদেরকে লাশ নিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান,বিষয়টি থানায় আমাদেরকে কেউ অবগত করেনি। তবে পরবর্তিতে যদি কারো কোন অভিযোগ থাকে দতন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা
অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ 