News Bangla 24 BD | ঝিনাইদহ বিষয়খালীর মাঠে নলকূপের গোড়া থেকে বুদবুদ উঠছে - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

ঝিনাইদহ বিষয়খালীর মাঠে নলকূপের গোড়া থেকে বুদবুদ উঠছে


 ঝিনাইদহঃ
ঝিনাইদহে নলকূপের গোড়া থেকে রহস্যজনক বুদবুদ উঠছে গত ৫ দিন ধরে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী মাঠের পাশে গড়ে উঠেছে সাদমান এগ্রো ফুড লিমিটেড কারখানা। সেখানে তারা একটি টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয় গত ৫ দিন আগে। ২৩০ ফুট গভীর হওয়ার পর থেকেই পাইপ দিয়ে পানির সাথে বের হতে থাকে বুদবুদ। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। শতশত মানুষ দেখতে আসাছে। এলাকাবাসী জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস। তবে আগুন জালানোর চেষ্টা করে যাচ্ছে এখানকার কাজের শ্রমিকরা। তবে আগুন পাওয়া যায়নি বলে জানা গেছে। নলকূপের পাশে কোয়ার্টারে কাজ করা এক নির্মাণ শ্রমিক বলেন, গ্যাসের গতি থামাতে টিউবওয়েলের গোড়ায় ঢালাই করে দেয়া হয়। এরপরও সেখান থেকে অনবরত বুদবুদ বের হচ্ছে। এ ব্যাপারে ঝিনাইদহ ফায়ার স্টেশন অফিসার দিলিপ কুমার বলেন, আমাদের একটি টিম সরেজমিনে পরিদর্শন করেছে এলাকটি। তবে বার বার চেষ্টা করেও আমরা আগুন জ্বালতে সক্ষম হইনি। তবে বিষয়টা আরও ক্ষতিয়ে দেখার কথা বলেন তিনি। আরও কয়েকটা দিন গেলে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ