News Bangla 24 BD | ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ পার্কিং - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

টি.আই সানি গাজীপুরঃ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চালু হওয়ার বেশ সময় অতিবাহিত হলেও নিষিদ্ধ যানবাহন ও মোড়ে মোড়ে সড়কের উপর হাট বাজার বসার ফলে প্রায় ঘটছে দুর্ঘটনা। মহাসড়কের শৃংখলা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ব্যর্থ হচ্ছেন। মহাসড়কের বিভিন্ন মোড়ে নির্দেশনা দেয়া আছে সড়কের ১০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ, আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অথচ এসব স্থানে গড়ে উঠেছে কাঁচা বাজার, ফলের বাজার,অবৈধ পার্কিং ও সড়কের উপর গাড়ী লোড আনলোডিংসহ নানা রকম হাট বাজার।

এসব দোকানিরা জানান, তাদের নাকি অগ্রিম মোটা অংকের টাকা দিয়ে মহাসড়কের জমিতে মাসিক ভাড়া দিয়ে দোকানদারি করতে হয়। তবে তারা কারো নাম বলতে রাজি নয়। এসব দোকান মালিকরা একটি অদৃশ্য অপশক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সড়ক বিভাগ যখন এসব স্থাপনা, হাট-বাজার ভেঙ্গে দেয় তখন তারা সামনে আসেন না।

অপরদিকে তিন চাকার রিকশা, ইজিবাইক, সিএনজি, ভাইরাস, লেগুনা ইত্যাদি মহাসড়কে উঠা নিষিদ্ধ থাকলেও দাপটের সাথে পাহারারত পুলিশের সামনে দিয়ে এসব যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। মহাসড়কের শ্রীপুেের মা ওনার কিছু অংশে অনিয়মের শেষ নেই। সড়কের কোন কোন অংশে ইউটার্ন দুরে হওয়ায় ছোট বড় সব ধরনের যানবাহন আইন অমান্য করে উল্টোপথে চলে, ফলে প্রায়ই দুর্ঘটনায় প্রাণহানি ঘটে।

এছাড়া মহাসড়কের সাথে বিভিন্ন সংযোগ সড়কগুলির মোড়ে সওজ’র জমি দখল করে দোকানপাট, পার্টি অফিসসহ নানাবিধ স্থাপনা ও বাস সিএজি স্ট্যান্ড করে জ্যাম তৈরীর ফলে মহাসড়কে চলাচলকারী যানচালকরা সংযোগ সড়কের চলাচলকারী যানবাহন দেখতে পাননা। অনেক সময় অদক্ষ চালকরা ডান-বাম না দেখে দ্রুতগতিতে মহাসড়কে উঠে যাওয়ায় মুখোমুখি সংঘর্ষে সৃষ্টি হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়,গড়গড়িয়া মাষ্টারবাড়ি, মাওনা, এমসি,নয়নপুর, জৈনাবাজার বাসস্ট্যান্ড মোড়গুলিতে সারি সারি ব্যাটারি চালিত রিকশা, সিএনজি দাঁড়িয়ে থাকে। অনেক সময় দ্রুতগতি সম্পন্ন গাড়ির সামনে চলে আসায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটে। এছাড়াও জৈনা বাজারে মহাসড়কে দাঁড়িয়ে থাকে অর্ধশত প্রভাতী বনশ্রী পরিবহন বাস। মহাসড়কের উপর প্রভাতী বনশ্রী পরিবহন দাড়িয়ে থাকার কারনে অনেক দুর্ঘটনা ঘটেছে, (২জুলাই) জৈনা বাজার সৌখিন বাসের ধাক্কায় তিনজন পথচারি গুরুতর আহত হয়। এর মধ্যে জৈনা বাজার এলাকার সবুজ মিয়ার স্ত্রীকে ময়মনসিংহ মেডিকেল ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মাওনা হাইওয়ে ওসি দেলোয়ার হোসেন জানান, হাইওয়ে বা মহাসড়কের শৃংখলা নিয়ন্ত্রণের দায়িত্বে হাইওয়ে পুলিশ রয়েছেন। তবে মহাসড়কের জনবহুল জায়গা গোলোতে তিনি ও তার লোকজন সার্বক্ষণিক যানবাহন চলাচলে চালক ও পথচারিদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে যাচ্ছেন। বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন মোড়ে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন।

গাজীপুর পুলিশ সুপার এস পি শামসুন্নাহার পিপিএম জানান, মহাসড়কের জমিতে স্থাপনা জনিত কারনে যে সমস্যা তৈরি হচ্ছে সেটি নিরসনে সড়ক ও জনপথ বিভাগ ব্যবস্থা নিবেন। তবে মহাসড়কের পাশে থাকা ফুটপাত, কাঁচা বাজার ও কোন অস্থায়ী দোকানপাট, সিএনজি স্ট্যান্ড সহ তিন চাকার কোন যান থাকতে পারবে না। আমি দায়ীত্বরত কর্মকর্তাদের কড়া নির্দেশ দিয়ে বলেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ