জাবি ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি নতুন কমিটি
জাবি প্রতিনিধি: সাগর কর্মকার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে রসায়ন বিভাগের ৪৪ তম অাবর্তনের শিক্ষার্থী মো: দেলোয়ার হোসেনকে সভাপতি এবং প্রাণ রসায়ন বিভাগের ৪৪ তম অাবর্তনের শিক্ষার্থী মশিউর রহমান দীপ্তকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের ৪৪ তম অাবর্তনের শিক্ষার্থী তানভীর আহমেদ পিয়াস।
বিদায়ী কমিটির আহ্বায়ক শাহরিয়ার খান শামীম, মহাসচিব রিফাত আকন্দ অন্তর এবং কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফুয়াদ স্বাক্ষরিত প্রাথমিকভাবে এই ৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি দেওয়া হয়েছে। পরবর্তীতে এই তিনজনের হাত ধরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।
উল্লেখ্য, মময়মনসিংহ জেলা বাংলাদেশের শিক্ষা নগরী হিসেবে পরিচিত। ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি জাবিস্থ ময়মনসিংহ জেলার শিক্ষার্থী কল্যানের জন্যে কাজ করে থাকে। বিগত কয়েক বছর ধরে সাফল্যের সাথে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত ব্যপারে সহায়তা প্রদানসহ নানা ধরনের শিক্ষামূলক ও সহযোগিতামূকল কাজ করে যাচ্ছে সংগঠনটি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা শিথিল
আগামী ৬ নভেম্বর এইচএসসি পরীক্ষা
স্কুল ও কলেজের সাপ্তাহিক ছুটি দুই দিন
আবদুল গাফফার চৌধুরী আমাদের অনুপ্রেরণা হয়ে বেঁচে রইবেন: উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ
রোজায় সব স্কুল-কলেজ খোলা থাকছে ২৬ এপ্রিল পর্যন্ত
আগামী ২০ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের ক্লাস শুরু 