News Bangla 24 BD | বাংলাদেশ বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে- মেয়র জাহাঙ্গীর আলম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বাংলাদেশ বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে- মেয়র জাহাঙ্গীর আলম


 গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ ২৩ বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। এ নিয়ে আমাদের কারো দ্বিমত থাকার কথা নয়। আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে। তাই বঙ্গবন্ধুকে তাঁর যোগ্য মর্যাদা ও যোগ্য আসন দিতে হবে। বঙ্গবন্ধুকে যেমন আজীবন শ্রদ্ধা করতে হবে তেমনি আজীবন তাঁকে ভালোবাসতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাঁর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে রোল মডেলে উন্নীত হয়েছে। তার নেতৃত্ব বর্তমানে বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। মেয়র জাহাঙ্গীর আলম মঙ্গলবার দুপুরে নগরীর নীলেরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নীলেরপাড়া স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট খালেদ হোসেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন সরকার, সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুর রহমান জান্নাত, মহিলানেত্রী নেজবাহার বেগম, এ্যাডভোকেট মনির হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আয়েশা আক্তার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ