ঝিনাইদহে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা
ঝিনাইদহঃ
গোখাদ্যের চাহিদা ও দাম বেড়ে যাওয়ায় ঝিনাইদহ জেলায় ধানী জমিতে ঘাস চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। লাভজনক হওয়ায় প্রতি বছর নতুন নতুন জমিতে ঘাস চাষে ঝুঁকছেন চাষিরা। প্রাণিসম্পদ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা অফিস সূত্রে জানা গেছে, প্রথমে কোটচাঁদপুর উপজেলায় ১৯৯৫ সালে বাণিজ্যিকভাবে ঘাস চাষ শুরু করে কয়েকজন কৃষক। ঘাস চাষ লাভজনক দেখে অন্য চাষিরাও ধীরে ধীরে ঘাস চাষ শুরু করে। এরপর কালীগঞ্জ, মহেশপুর, ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলায় ঘাস চাষে বিস্তার ঘটে। শৈলকুপার হাবিবপুর গ্রামের চাষি সুজন হোসেন জানান, সাত বিঘা জমিতে ঘাস চাষ করছেন। ঘাস ভালো হলে এক বিঘাতে ৬০ হাজার টাকার আয় হয়। আর বিঘাপ্রতি চাষে খরচ ১৫-১৬ হাজার টাকা। পাইকাররা খেত থেকে ঘাস কিনে নিয়ে যায়। গোখাদ্যের দোকানে ভুসি, ধানের কুড়া ও খুদ চালের সঙ্গে কাঁচা ঘাসও বিক্রি হচ্ছে। এক আঁটি কাঁচা ঘাস খুচরা ২০ টাকা করে বিক্রি হচ্ছে। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, জেলায় নতুন নতুন গরুর খামার গড়ে উঠছে। এজন্য ঘাসের চাহিদা বাড়ছে। ঘাস চাষও বাড়ছে

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 