News Bangla 24 BD | গাজীপুরে এক হাজার তিনশত দশ পিস ইয়াবা উদ্ধার, তিন জন গ্রেফতার - News Bangla 24 BD
News Head

গাজীপুরে এক হাজার তিনশত দশ পিস ইয়াবা উদ্ধার, তিন জন গ্রেফতার


গাজীপুর সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ডের ভারারুল বটতলা থেকে এক হাজার তিনশত দশ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গাজীপুর মেট্রো সদর থানা পুলিশের এসআই মোঃ আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

শুক্রবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে

তিনি সাংবাদিকদেরকে জানান- শুক্রবার রাজবাড়ি মাঠের পাশের্^ রাস্তায় অবস্থানকালীন গোপন সূত্রে সংবাদ পাই সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের ভারারুল বটতলায় ধীরাশ্রম রোডে আফিয়ার বাড়ীর ভাড়াটিয়া মোঃ সুরুজ্জামান শাহীন তার সহযোগী মাদক ব্যবসায়ীয় সহযোগিতায় বাসায় ভিতরে মাদক ক্রয়-বিক্রয় ও সেবন করছে। তখন ঘটনাটি উর্ধ্বতন কর্তপক্ষকে অবহিত করে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে যাই এবং আফিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সুরুজ্জামান শাহীনসহ তিনজনকে আটক করি। ওই সময় তাদের সাথে থাকা হাত ব্যাগ থেকে ১ হাজার ৩শত ১০ পিস ইয়াবা উদ্বার করি।
আটককৃত আসামীরা হলেন পাশ^বর্তী সামান্তপুর গ্রামের (বর্তমানে ভারারুল জামতলা) মোঃ বাছির উদ্দিনের ছেলে মোঃ সুরুজ্জামান (২৮), সামান্তপুর মোল্লা বাড়ির ভাড়াটিয়া মোঃ সাইফুল ইসলাম পলাশের ছেলে মোঃ আকাশ এবং জয়দেবপুর মুন্সীপাড়ার প্রিন্স সাহেবের বাড়ির ভাড়াটিয়া এবং নরসিংদী জেলার পলাশ থানা এলাকার মিয়া পাড়ার মৃত আঃ রশিদের মেয়ে রাবিয়া বছরি ওরফে সোনিয়া (২৬)। জয়দেবপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা নং- ৪৮, তাং- ২০/০৯/২০১৯ ইং দায়ের করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ