গাজীপুরে র্যাবের হাতে গাঁজাসহ একজন আটক
র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রে গোপন সুত্রে খবর পেয়ে শনিবার গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড়স্থ বাইপাস রোডের উত্তর পার্শ্বে অবস্থিত মাম সিএনজি পাম্প এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মৌলভীবাজার সদর উপজেলার বুত্তিমন্ডপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মোঃ মিন্টু মিয়া (৩৮) কে ৬০ কেজি গাঁজা ও এশটি প্রাইভেটকারসহ গ্রেফতার করেছে। ওই সময় তারা তার নিকট ১টি মোবাইল ফোন ও নগদ ১৮শ টাকাও পায়।
র্যাব সূত্র জানায়- ধৃত আসামী মিন্টু পেশায় একজন প্রাইভেটকার চালক। সে প্রায় ২০-২২ বছর যাবত একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি চালাত এবং গাড়ি চালনার পাশাপাশি মৌলভীবাজারের জনৈক শফিকের মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে ইতিপূর্বে ০৮/১০ টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪৫,০০০/- টাকা করে দিত।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 