News Bangla 24 BD | কাপাসিয়ায় ইসলাম ধর্ম নিয়ে ফেইসবুকে কটুক্তি, যুবক গ্রেফতার - News Bangla 24 BD
News Head

কাপাসিয়ায় ইসলাম ধর্ম নিয়ে ফেইসবুকে কটুক্তি, যুবক গ্রেফতার


কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক স্ট্যটাসে মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় সুমন রবি দাস (৩০) নামে এক ঋষি যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২১ সেপ্টেম্বর শনিবার সকালে কাপাসিয়া বাজারে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ আহত অবস্থায় তাকে আটক করেন। সে উপজেলার তরগাঁও গ্রামের ঋষি পাড়ার রুহি রবি দাসের পুত্র।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন রবি দাস তার ‘সুমন কাপাসিয়া’ ফেইসবুক ভেরিফাইড আইডিতে “ভূল করেছে আল্লায়,,শুধরে দিচ্ছে মোল্লায়, আল্লাহ যদি সর্বশক্তিমান হতো, ইসলাম যদি সত্যি হতো, তাহলে মুসলিম বাচ্চারা খৎনা’সহ জন্ম গ্রহণ করতো!” মুসলমান ও ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করে এ স্ট্যটাস দেয়ায় গত কয়েকদিন যাবত ধর্মপ্রান মুসলমানদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। শনিবার সকালে সুমন রবি দাস কাপাসিয়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান ‘সুমন টেলিকমে’ আসার পর শত শত জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও ব্যবসায়ী নেতারা তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সুমন রবি দাসকে গ্রেফতার করেছি। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ