কাপাসিয়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষ
কাপাসিয়া নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা কিশোরগঞ্জ সড়কে মিনিবাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৪৯) নামে এক মোটরসাইকেল চালক মারাতœক ভাবে আহত হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত মিজান পার্শবর্তী শ্রীপুর উপজেলার দলজোর গ্রামের আব্দুর রশিদের ছেলে। কাপাসিয়া থানার পিএসআই আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ঢাকা কিশোরগঞ্জগামী উজানভাটি পরিবহনের একটি মিনিবাস (৪৪৩৭) কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মোটরসাইকেল চালক আহত মিজানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কাপাসিয়ায় পাঠায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 