গাজীপুরে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে ধর্ষণ মামলা
গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট দেওড়া এলাকার মৃত আহসান উল্লাহ’র ছেলে মোঃ আশরাফুল আলম সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনাল-৭, ঢাকায় মামলা করেছেন গাজীপুর সিটির বাসন থানাধীন ভোগড়া এলাকার এক নারী। মামলা নং- ৭৩/১৯।
মামলায় তিনি বলেন অভিযুক্ত আশরাফুল আলম সিদ্দিকী পূর্ব ধীরাশ্রম ডা. বাখর উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার। পূর্ব পরিচিতির কারণে সে ভিকটিমকে ওই মাদ্রাসায় আয়ার চাকুরি দেয়ার প্রস্তাব দেয় এবং তাকে ২৪/০৭/২০১৯ ইং তারিখে চাকুরির কাগজপত্রসহ ঢাকায় নিয়ে যায়। ঢাকায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সময় ক্ষেপন করার পর কৌশলে উত্তর বাড্ডার এক বাড়িতে রাত্রিযাপনের উদ্দেশ্যে উঠেন। সেখানে রাত ১১টার পর একরুমে ওই নারীকে আটক করে তার ইচ্ছার বিরুদ্ধে পর পর দুই বার ধর্ষণ করেন।
এ বিষয়ে পূর্ব ধীরাশ্রম ডা. বাখর উদ্দিন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার অভিযুক্ত আশরাফুল আলম সিদ্দিকীর সাথে মুঠো ফোনে কথা বললে তিনি জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা ধর্ষণ মামলা করা হয়েছে। যে নারী বাদি হয়ে এই মামলা দায়ের করেছেন আমি তাকে চিনিনা বা কখনো দেখি নাই। কাজেই তাকে চাকুরী দেয়া এবং ঢাকায় নিয়ে ধর্ষণ করার বিষয়টি বানোয়াট ঘটনা।

১১-দলের সমাবেশে যোগ দিতে খুলনায় পৌঁছেছেন জামায়াত আমির
গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন
একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা 