ঝিনাইদহের পদ্মাকর বেড়বাড়ি গ্রাম থেকে ৭ জুয়াড়ি আটক
ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের বেড়বাড়ি গ্রাম থেকে ৭ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ঝিনাইদহ সদর উপজেলার ছয়াইল গ্রামের নুরুল হক মোল্লার ছেলে শুকুর আলী মোল্লা, একই গ্রামের আফসার মোল্লার ছেলে আইয়ুব মোল্লা, উলফাতের ছেলে ইজাজুল, লৌহাজংগা গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল ওহাব মোল্লা, হাটগোলপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে টুকু, আমানউল্লার ছেলে রেজাউল ও তিওরদহ গ্রামের তাজুল ইসলামের ছেলে টিটো মিয়া। ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বেড়বাড়ি গ্রামেরএকটি বাড়ীতে জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা সেখানে অভিযান চালান। এসময় জুয়ার সরঞ্জাম ও টাকাসহ ওই ৭ জনকে আটক করা হয়। বিকেলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 