News Bangla 24 BD | নদী দখলবাজদের উচ্ছেদের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

নদী দখলবাজদের উচ্ছেদের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
বিশ^ নদী দিবস উপলক্ষে ঝিনাইদহে নদী দখলবাজদের উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও স্বারকলীপি প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে স্থানীয় শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। ঝিনাইদহ সামাজিক আন্দোলন নবগঙ্গা রক্ষা পরিষদের ব্যানারে ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আজ বিশ^ নদী দিবস। ঝিনাইদহের উপর দিয়ে বয়ে যাওয়া ছোট-বড় ১২টি নদী খননের অভাবে ও অবৈধ দখলদারদের কবলে পড়ে সরু মরা খালে পরিণত হয়েছে। প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে বাড়ি-ঘরসহ নানা স্থাপনা গড়ে তুলেছে। তাদেরকে শিগগিরই অবৈধ দখলকরা স্থাপনা উচ্ছেদ করে নদীগুলো নব্য ফিরেয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মাবনবন্ধনে ঝিনুকদহ ভাষা পরিষদ, পরিবশে ও জীব বৈচিত্র কমিটি, মহিলা পরিষদ, নারী সমাজ কল্যান সংস্থা, স¤িœলিত সাংস্কৃতিক জোট, নিরাপদ সড়ক চাই সহ ৩১টি সামাজিক, সাংষ্কৃতিক ও ক্রীড়া সংগঠনের ব্যনারে শত শত প্রতিবাদি মানুষ অংশ নেয়। মানববন্ধনে নবগঙ্গা রক্ষা পরিষদের সভাপতি খান এম,এ জামান শিমুলের সভাপতিত্বে বক্তব্য দেন পরিবেশবাদী নেতা মাসুদ আহমেদ সঞ্জু, ফজলুর রহমান খুররোম, সাংষ্কৃতিক কর্মী শাহিনুল আলম লিটন, একরামুল হক লিকুসহ অনেকে। বক্তারা, ১৯২৬ সালের ম্যাপ অনুযায়ী নবগঙ্গা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ দখলদার উচ্ছেদ ও নদী পুনঃখননের দাবী জানান। কর্মসূচীতে জেলার ১৯ টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কাছে স্বারকলীপি প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ